প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওমানের সুর বেলাতে পবিত্র জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত।া
নিজস্ব প্রতিবেদক:, মোরশেদুল আলম ||
ওমানের সুর বেলাতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সোসাইটির উদ্যোগে পবিত্র জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি স্থানীয় মুসলিম প্রবাসীদের অংশগ্রহণে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম ও আগমন উপলক্ষে তাঁর জীবন, আদর্শ, মানবতা, শান্তি ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেবল হোসেনের নতুন বাগান অস্থায়ী প্রাঙ্গণে। এতে ওমানে বসবাসরত বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। জশনে জুলুসকে কেন্দ্র করে আয়োজকদের পক্ষ থেকে ধর্মীয় আবহে নানা কর্মসূচি পালন করা হয়।মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ইসলামী বক্তা হাফেজ মাওলানা মোঃ রাজিবুল ইসলাম আল কাদেরী। তিনি মহানবী (সাঃ)-এর পবিত্র জীবনাদর্শ অনুসরণ, সুন্নাহর প্রতি ভালোবাসা এবং ইসলামের শান্তি ও সৌহার্দ্যের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।এতে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর এইচএম ইখতিয়ার উদ্দিন রজবী। তিনি ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর ঐক্য, পারস্পরিক ভালোবাসা ও মহানবী (সাঃ)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, মানবতা ও উত্তম চরিত্রের অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর দেখানো পথে জীবন পরিচালনা করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
প্রধান উপদেষ্টাঃ এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ( চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর)
উপদেষ্টাঃ মো: মহিউদ্দিন
উপদেষ্টাঃ মনিরুল মন্নান চৌধুরী
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানঃ মো: আবু সিদ্দিক
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ সুলতান
নির্বাহী সম্পাদকঃ এম. আরফাত সুমন
কপিরাইট © ২০২৬ জাগো বাঁশখালী । সর্বস্বত্ব সংরক্ষিত