প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫
১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে “জাগো বাঁশখালী” ওয়েবসাইটা
এম. আরফাত সুমন, নির্বাহী সম্পাদক ||
বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের সাফল্যের গল্প একত্রে তুলে ধরার লক্ষ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম “জাগো বাঁশখালী”। আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এই ওয়েবসাইট।“জাগো বাঁশখালী”-এর প্রতিষ্ঠাতা আবু সিদ্দিক (Abu Siddiquel) জানান, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাঁশখালীর সব খবর, গল্প, ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের অর্জনের কথা দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরা হবে। এখানে পাওয়া যাবে স্থানীয় সংবাদ, বিভিন্ন ইভেন্টের আপডেট, সমাজ ও কমিউনিটি উদ্যোগের খবর, স্থানীয় উদ্যোক্তা ও শিল্পীদের সাফল্যের গল্পসহ বিনোদনের নানা আয়োজন।তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো বাঁশখালীর মানুষকে একত্রিত করা, স্থানীয় গর্বকে বিশ্বদরবারে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে তাদের শেকড়, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখা।”উদ্বোধনী দিনে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, “জাগো বাঁশখালী” খুব দ্রুতই বাঁশখালীর মানুষের জন্য একটি নির্ভরযোগ্য ও প্রিয় অনলাইন ঠিকানায় পরিণত হবে।সবাইকে “জাগো বাঁশখালী”-এর সাথে যুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ( চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর)
উপদেষ্টাঃ মো: মহিউদ্দিন
উপদেষ্টাঃ মনিরুল মন্নান চৌধুরী
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানঃ মো: আবু সিদ্দিক
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ সুলতান
নির্বাহী সম্পাদকঃ এম. আরফাত সুমন
কপিরাইট © ২০২৬ জাগো বাঁশখালী । সর্বস্বত্ব সংরক্ষিত