জাগো বাঁশখালী

২৫৫ ভোট পেয়ে নির্বাচিত, অলি আহমদ পেয়েছেন ৮৮

ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

দীর্ঘ সাড়ে তিন দশক পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলো বাংলাদেশ। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন। ছয়টি ব্যালট অব্যবহৃত ছিল। বিভিন্ন ত্রুটির কারণে আইন অনুযায়ী চারটি ব্যালট রিপ্লেস করা হয়। গণনা শেষে ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ২৫৫টি এবং অলি আহমদ ৮৮টি ভোট পান।

৩৫ বছর পর ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়েছে।

সংসদে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করা বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী করা হয় কর্নেল (অব.) অলি আহমদকে।

প্রার্থিতা বৈধ হওয়ার পর থেকেই নির্বাচনের ফলাফল নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা ছিল না। তবে দুই প্রার্থী থাকায় সাংবিধানিক বিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।

সংসদে ব্যালটে ভোট

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন।

সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্য সংসদ সদস্যরা ভোট দেন।

ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হয়। গণনা শেষে সিইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।

লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যরা তাকে অভিনন্দন জানান।

শুক্রবার শপথ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন।

এর মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

আপনার মতামত লিখুন

জাগো বাঁশখালী

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক (চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর)
উপদেষ্টাঃ মো: মহিউদ্দিন 
উপদেষ্টাঃ মনিরুল মন্নান চৌধুরী 
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানঃ মো: আবু সিদ্দিক 
সম্পাদক ও  প্রকাশকঃ মোহাম্মদ সুলতান

কপিরাইট © ২০২৬ জাগো বাঁশখালী । সর্বস্বত্ব সংরক্ষিত