জাগো বাঁশখালী

চট্টগ্রামে হিফজুল কুরআন ও হুসনে সাওত প্রতিযোগিতা ১৪ নভেম্বর, থাকছে নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার।

পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে কুরআন শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে চট্টগ্রামের হালিশহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিফজুল কুরআন ও হুসনে সাওত প্রতিযোগিতা এবং হিফজ সমাপ্তকারী হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান।

আগামী ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, চট্টগ্রামের হালিশহর রমনা আবাসিক এলাকায় অবস্থিত তারতীলুল কোরআন বালক-বালিকা হিফয মাদরাসার উদ্যোগে মাদরাসা মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, পবিত্র কুরআনের হাফেজদের মেধা বিকাশ, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা এবং কুরআনের প্রতি শিশু-কিশোরদের ভালোবাসা বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

প্রতিযোগিতায় মোট তিনটি বিভাগ থাকবে। এর মধ্যে হিফজুল কুরআন প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে ১০ পারা বিভাগে সর্বোচ্চ ১৪ বছর বয়সী প্রতিযোগীরা অংশ নিতে পারবে। এ বিভাগে প্রথম স্থান অর্জনকারী পাবেন নগদ ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী ৭ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী ৫ হাজার টাকা।

অন্যদিকে ‘খ’ গ্রুপে ৫ পারা বিভাগে সর্বোচ্চ ১২ বছর বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে। এ বিভাগে প্রথম পুরস্কার ৭ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া হুসনে সাওত তথা সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৪ বছর বয়সী প্রতিযোগীরা অংশ নিতে পারবে। এ বিভাগে প্রথম স্থান অর্জনকারী পাবেন নগদ ৩ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী ২ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী ১ হাজার টাকা।

তিনটি বিভাগের প্রতিটিতেই চতুর্থ থেকে পঞ্চদশ স্থান অর্জনকারী প্রতিযোগীদের সম্মাননা ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি প্রথম থেকে পঞ্চাশতম স্থান পর্যন্ত প্রতিযোগীদের সনদপত্র দেওয়া হবে।

বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিটি গ্রুপে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর সম্মানিত ওস্তাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্বজয়ী হাফেজে কুরআন হযরত মাওলানা ক্বারী মুফতি হাফেজ জাকারিয়া সাহেবের (দা.বা.)।

আয়োজকদের দেওয়া সময়সূচি অনুযায়ী, প্রতিযোগিতার প্রথম রাউন্ড সকাল ৯টা থেকে আসর পর্যন্ত অনুষ্ঠিত হবে। মাগরিবের নামাজের পর ফাইনাল রাউন্ড এবং এশার নামাজের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬। তবে মাদরাসাটির বর্তমান ও প্রাক্তন কোনো শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং আমন্ত্রিত সম্মানিত মেহমানদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে একটি দুর্নীতিমুক্ত প্রতিযোগিতা আয়োজন করাই তাঁদের অন্যতম লক্ষ্য। এ উদ্দেশ্যে তাঁরা স্লোগান দিয়েছেন— ‘দুর্নীতিযুক্ত প্রতিযোগিতাকে না বলি, দুর্নীতিমুক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।’

প্রতিযোগিতার বিস্তারিত তথ্য ও নিয়মিত আপডেট পেতে ‘এইচ. এম. রফিকুল ইসলাম’ ফেসবুক পেজটি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

আগ্রহী প্রতিযোগীরা রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ০১৮৮৮-৪৯৭৮১১ অথবা ০১৬১২-১৩৩৭২৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

তারতীলুল কোরআন বালক-বালিকা হিফয মাদরাসার ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানের স্থান চট্টগ্রামের হালিশহর রমনা আবাসিক এলাকা, মসজিদ গলির সামনের গলি, ৫ নম্বর রোড।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কুরআনের হাফেজ ও তিলাওয়াতকারীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে এবং সমাজে পবিত্র কুরআনের শিক্ষা ও চর্চা আরও বিস্তৃত হবে।

জাগো বাঁশখালী নিউজ — মানুষের পাশে, মানবতার জন্য।

আপনার মতামত লিখুন

জাগো বাঁশখালী

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে হিফজুল কুরআন ও হুসনে সাওত প্রতিযোগিতা ১৪ নভেম্বর, থাকছে নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার।

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক (চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর)
উপদেষ্টাঃ মো: মহিউদ্দিন 
উপদেষ্টাঃ মনিরুল মন্নান চৌধুরী 
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানঃ মো: আবু সিদ্দিক 
সম্পাদক ও  প্রকাশকঃ মোহাম্মদ সুলতান

কপিরাইট © ২০২৬ জাগো বাঁশখালী । সর্বস্বত্ব সংরক্ষিত