সেমিনারে ডেঙ্গু রোগের কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায়, সময়মতো রোগ শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য ও পরামর্শ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মীর মোশাররফ হোসাইন।
সেমিনারে সভাপতিত্ব করেন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরীর সম্মানিত পরিচালক জনাব শাহাবুদ্দিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুল আজম চৌধুরী, আবু নাঈম, ডা. রাশেদুল করিম, ডা. ফারুক আহমদসহ শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরীর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও সম্মানিত অতিথিরা।
সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু বর্তমানে জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এর বিস্তার রোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সঠিক সময়ে রোগ শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বরসহ ডেঙ্গুর সম্ভাব্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে হবে।
আয়োজকরা জানান, এই সায়েন্টিফিক সেমিনারের মূল উদ্দেশ্য হলো ডেঙ্গু সম্পর্কে সঠিক ও বৈজ্ঞানিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।
সেমিনারে চিকিৎসক, স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অতিথিরা ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন